জীবন খাতার প্রতি পাতায় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখ হিসাব নিকাশ কিছুই রবে না।
লুকোচুরির এই যে খেলায়
প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না।।
কণ্ঠ ভরা এ গান শুনে
ছুটে তুমি এলে দ্বারে
চোখে দেখে এতো করেও
চেনো নি তো কভু তারে
অবহেলা সয়েও তবু
আমায় তুমি নাওগে ডেকে
সেতো কবে না।।
যে আঁখি হয় না খুশী আকাশ ভরা তারা দেখে
সেই হাসে কাঁচের ঝাড়ে
মোমের বাতি জ্বেলে রেখে।
জানি আমি, আমারে নয়
এ গান আমার ভালবাসো
নিজের ভুলে পথের ধূলায়
পরশ মাণিক ফেরে এসো।
তোমার প্রাণের ওই ঠিকানায়
দেখেও আমায় তবু কিগো
ডেকে লবে না।।
.
গান – জীবন খাতার প্রতি পাতায়
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: শ্যামল মিত্র
সুরকার: শ্যামল মিত্র
ছায়াছবি: দেয়া-নেয়া

Leave a Reply