আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
আজ ঐ চোখে সাগরের নীল
আমি তাই কি গান গাইকি
বুঝি মনে মনে হয়ে গেল মিল।।
কবরীতে ঐ ঝর ঝর কনক চাঁপা
না বলা কথায় থরথর অধর কাঁপা
তাই কি আকাশ হলো আজ
আলোয় আলোয় ঝিলমিল
এই যেন নয়গো প্রথম
তোমায় যে কত দেখেছি
স্বপ্নের তুলি দিয়ে তাই
তোমার সে ছবি এঁকেছি।।
মৌমাছি আজ গুণ গুণ দোলায় পাখা
যেন এ হৃদয় রামধনু খুশীতে মাখা
তাই কি গানের সুরে আজ
ভরে আমার এ নিখিল।।
.
গান – আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: শ্যামল মিত্র
সুরকার: শ্যামল মিত্র
ছায়াছবি: দেয়া-নেয়া

Leave a Reply