• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেশে দেশে ভ্রমি তব দুখগান গাহিয়ে (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দেশে দেশে ভ্রমি তব দুখগান গাহিয়ে (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দেশে দেশে ভ্রমি তব দুখগান গাহিয়ে (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

               দেশে দেশে ভ্রমি তব দুখ গান গাহিয়ে
          নগরে প্রান্তরে বনে বনে ।  অশ্রু ঝরে দু নয়নে,
              পাষাণ হৃদয় কাঁদে সে কাহিনী শুনিয়ে ।
          জ্বলিয়া উঠে অযুত প্রাণ,  এক সাথে মিলি এক গান গায়—
          নয়নে অনল ভায়— শূন্য কাঁপে অভ্রভেদী বজ্রনির্ঘোষে ! 
                  ভয়ে সবে নীরবে চাহিয়ে ।।
              ভাই বন্ধু তোমা বিনা আর মোর কেহ নাই ।
              তুমি পিতা, তুমি মাতা, তুমি মোর সকলই ।
           তোমারি দুঃখে কাঁদিব মাতা, তোমারি দুঃখে কাঁদাব ।
           তোমারি তরে রেখেছি প্রাণ,  তোমারি তরে ত্যজিব ।
                  সকল দুঃখ সহিব সুখে
                          তোমারি মুখ চাহিয়ে ।।

রাগ: বাহার
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

দেশে দেশে ভ্রমি তব দুখগান গাহিয়ে (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দেখ দেখ দুটো পাখি (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দোষী করো আমায়, দোষী করো (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑