• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দোষী করো আমায়, দোষী করো (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দোষী করো আমায়, দোষী করো (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দোষী করো আমায়, দোষী করো (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দোষী করো আমায়,  দোষী করো।
             ধুলায়-পড়া ম্লান কুসুম পায়ের তলায় ধরো।
                      অপরাধে ভরা ডালি
                  নিজ হাতে করো খালি,  আহা,
             তার পরে সেই শূন্য ডালায়  তোমার করুণা ভরো–
                      আমায়  দোষী করো।
             তুমি উচ্চ, আমি তুচ্ছ  ধরব তোমায় ফাঁদে
                      আমার অপরাধে।
             আমার দোষকে তোমার পুণ্য
                করবে তো কলঙ্কশূন্য গো–
             ক্ষমায় গেঁথে সকল ত্রুটি গলায় তোমার পরো॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1340
রচনাকাল (খৃষ্টাব্দ): 1933
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

.

         আমায়     দোষী করো।
                             ধুলায়-পড়া ম্লান কুসুম
                                      পায়ের তলায় ধরো।
                             অপরাধে ভরা ডালি
                   নিজ হাতে করো খালি,
              তার পরে সেই শূন্য ডালায়
                 তোমার করুণা ভরো–
                        আমায় দোষী করো।
            তুমি উচ্চ, আমি তুচ্ছ
                      ধরব তোমায় ফাঁদে
                         আমার অপরাধে।
                    আমার দোষকে তোমার পুণ্য
                         করবে তো কলঙ্কশূন্য–
                    ক্ষমায় গেঁথে সকল ত্রুটি
                             গলায় তোমার পরো॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1340
রচনাকাল (খৃষ্টাব্দ): 1933
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

দোষী করো আমায়, দোষী করো (চণ্ডালিকা - গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দেশে দেশে ভ্রমি তব দুখগান গাহিয়ে (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দয়া করো, দয়া করো প্রভু (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑