• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুজনে এক হয়ে যাও (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুজনে এক হয়ে যাও (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুজনে এক হয়ে যাও (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

         দুজনে  এক হয়ে যাও,  মাথা রাখো একের পায়ে–
         দুজনের  হৃদয় আজি  মিলুক তাঁরি মিলন-ছায়ে । 
             তাঁহারি  প্রেমের বেগে  দুটি প্রাণ  উঠুক জেগে–
             যা-কিছু  শীর্ণ মলিন টুটুক তাঁরি চরণ-ঘায়ে । 
         সমুখে   সংসারপথ,  বিঘ্নবাধা কোরো না ভয়–
         দুজনে   যাও চলে যাও– গান করে যাও তাঁহারি জয় ।
             ভকতি  লও পাথেয়,  শকতি  হোক অজেয়–
             অভয়ের আশিসবাণী  আসুক তাঁরি প্রসাদ-বায়ে ।।

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ জ্যৈষ্ঠ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ মে, ১৯১৪
রচনাস্থান: রামগড় পাহাড়

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দুখের মিলন টুটিবার নয় (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দুখের কথা তোমায় বলিব না (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑