• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুখের কথা তোমায় বলিব না (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুখের কথা তোমায় বলিব না (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুখের কথা তোমায় বলিব না (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

        দুখের কথা তোমায় বলিব না,   দুখ  ভুলেছি ও করপরশে।
        যা-কিছু দিয়েছ তাই পেয়ে, নাথ,   সুখে আছি, আছি হরষে।।
        আনন্দ-আলয় এ মধুর ভব,  হেথা আমি আছি এ কী স্নেহ তব–
        তোমার চন্দ্রমা তোমার তপন   মধুর কিরণ বরষে।। 
        কত নব হাসি ফুটে ফুলবনে   প্রতিদিন নবপ্রভাতে। 
        প্রতিনিশি কত গ্রহ কত তারা  তোমার নীরব সভাতে। 
        জননীর স্নেহ সুহৃদের প্রীতি   শত ধারে সুধা ঢালে নিতি নিতি,
        জগতের প্রেমমধুরমাধুরী   ডুবায় অমৃতসরসে।। 
        ক্ষুদ্র মোরা তবু না জানি মরণ,  দিয়েছ তোমার অভয় শরণ,
        শোক তাপ সব হয় হে হরণ  তোমার চরণদরশে। 
        প্রতিদিন যেন বাড়ে ভালোবাসা,  প্রতিদিন মিটে প্রাণের পিপাসা–
        পাই নব প্রাণ– জাগে নব আশা  নব নব নব-বরষে।।

রাগ: গৌড়সারং
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

দুখের কথা তোমায় বলিব না (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দুজনে এক হয়ে যাও (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দুয়ারে বসে আছি প্রভু (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑