• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি শ্রাবণঘনগহন মোহে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি শ্রাবণঘনগহন মোহে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি শ্রাবণঘনগহন মোহে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি   শ্রাবণঘনগহন মোহে    গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে,    সবার দিঠি এড়ায়ে এলে।
প্রভাত আজি মুদেছে আঁখি,    বাতাস বৃথা যেতেছে ডাকি,
নিলাজ নীল আকাশ ঢাকি    নিবিড় মেঘ কে দিল মেলে॥
কূজনহীন কাননভূমি,    দুয়ার দেওয়া সকল ঘরে–
একেলা কোন্‌ পথিক তুমি     পথিকহীন পথের ‘পরে।
হে একা সখা, হে প্রিয়তম,     রয়েছে খোলা এ ঘর মম,
সমুখ দিয়ে স্বপনসম    যেয়ো না মোরে হেলায় ঠেলে॥

রাগ: গৌড়মল্লার
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি শরততপনে প্রভাতস্বপনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি হৃদয় আমার যায় যে ভেসে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑