• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি শরততপনে প্রভাতস্বপনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি শরততপনে প্রভাতস্বপনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি শরততপনে প্রভাতস্বপনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি   শরততপনে   প্রভাতস্বপনে   কী জানি পরান কী যে চায়।
ওই   শেফালির শাখে   কী বলিয়া ডাকে   বিহগ বিহগী কী যে গায় গো ॥
আজি   মধুর বাতাসে   হৃদয় উদাসে,   রহে না আবাসে মন হায়–
কোন্‌   কুসুমের আশে   কোন্‌ ফুলবাসে   সুনীল আকাশে মন ধায় গো ॥
আজি   কে যেন গো নাই,   এ প্রভাতে তাই   জীবন বিফল হয় গো–
তাই   চারি দিকে চায়,  মন কেঁদে গায়   “এ নহে, এ নহে, নয় গো’।
কোন্‌   স্বপনের দেশে   আছে   এলোকেশে   কোন্‌ ছায়াময়ী অমরায়।
আজি   কোন্‌ উপবনে,   বিরহবেদনে   আমারি কারণে কেঁদে যায় গো ॥
আজি   যদি গাঁথি গান   অথিরপরান,   সে গান শুনাব কারে আর।
আমি   যদি গাঁথি মালা   লয়ে ফুলডালা,   কাহারে পরাব ফুলহার॥
আমি   আমার এ প্রাণ   যদি করি দান,   দিব প্রাণ তবে কার পায়।
সদা   ভয় হয় মনে   পাছে অযতনে   মনে মনে কেহ ব্যথা পায় গো ॥

রাগ: বিভাস-বাউল
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি রাজ আসনে তোমারে বসাইবো (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি শ্রাবণঘনগহন মোহে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑