• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি পল্লিবালিকা অলকগুচ্ছ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি পল্লিবালিকা অলকগুচ্ছ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি পল্লিবালিকা অলকগুচ্ছ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি   পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো   বকুলফুলের দুলে,
          যেন   মেঘরাগিণীরচিত কী সুর দুলালো কর্ণমূলে॥
ওরা          চলেছে কুঞ্জচ্ছায়াবীথিকায়   হাস্যকল্লোল-উছল গীতিকায়
              বেণুমর্মরমুখর পবনে তরঙ্গ তুলে॥
আজি   নীপশাখায়-শাখায় দুলিছে পুষ্পদোলা,
আজি   কূলে কূলে তরল প্রলাপে যমুনা কলরোলা।
     মেঘপুঞ্জ গরজে গুরু গুরু,   বনের বক্ষ কাঁপে দুরু দুরু–
          স্বপ্নলোকে পথ হারানু মনের ভুলে॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1344
রচনাকাল (খৃষ্টাব্দ): 1937

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি কাঁদে কারা ওই শুনা যায় (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আগ্রহ মোর অধীর অতি (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑