• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি কাঁদে কারা ওই শুনা যায় (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি কাঁদে কারা ওই শুনা যায় (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি কাঁদে কারা ওই শুনা যায় (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি  কাঁদে কারা ওই শুনা যায়,     অনাথেরা  কোথা করে হায়- হায়,
 দিন  মাস যায়,  বরষ  ফুরায়– ফুরাবে না হাহাকার  ?।
 ওই  কারা চেয়ে শূন্য নয়ানে       সুখ-আশা-হীন  নববর্ষ-পানে,
 কারা  শুয়ে শুষ্ক ভূমিশয়ানে– মরুময়  চারিধার ।।
 আশ্বাসবচন  সকলেরে ক’য়ে     এসেছিল বর্ষ  কত আশা লয়ে,
 কত  আশা দ’লে আজ যায় চ’লে– শূন্য  কত পরিবার ।
 কত  অভাগার জীবনসম্বল      মুছে  লয়ে গেল,  রেখে  অশ্রুজল–
 নব  বরষের উদয়ের পথে   রেখে গেল  অন্ধকার ।।
 হায়,  গৃহে  যার নাই অন্নকণা       মানুষের  প্রেম তাও কি পাবে না–
 আজি  নাই কি রে কাতরের তরে  করুণার  অশ্রুধার ।
 কেঁদে  বলো,  ‘নাথ,  দুঃখ  দূরে যাক,     তাপিত  ধরার হৃদয় জুড়াক–
 বর্ষ  যদি যায় সাথে লয়ে যাক  বরষের  শোকভার ।’

রাগ: বেহাগ
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1298
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আইলো শান্ত সন্ধ্যা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি পল্লিবালিকা অলকগুচ্ছ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑