• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হয়েছি মা জোর ফরিয়াদী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » হয়েছি মা জোর ফরিয়াদী – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

হয়েছি মা জোর ফরিয়াদী।
এবার বুঝে বিচার কর শ্যামা,
ঐ যে মন করিছে জামিনদারী, নেচে উঠে ছটা বাদী॥
অবিদ্যা বিমাতার ব্যাটা, তারা ছটা কাম-আদি।
যদি তুমি আমি এক হই তো, পুর হতে দূর করে দি॥
বিমাতা মরেন শোকে, ছয়টায় যদি আমল না দি।
সুখে নিত্যানন্দপুরে থাকি, পার হয়ে যাই ভবনদী॥
হুজুরে তজবিজ কর মা, হাজির ফরিয়াদী দাদী।
এই স্বোপার্জিত ভজনের ধন সাধারণ নয় যে তা দি॥
মাতা আদ্যা, মহাবিদ্যা অদ্বিতীয় বাপ অনাদি।
ও মা, তোমার পুতে, সতীনসুতে,
জোর করে, কার কাছে কাঁদি॥
প্রসাদ ভণে ভরসা মনে বাপ তো নহেন মিথ্যাবাদী।
ঠেকে বারে বারে খুব চেতেছি,
আর কি ফাঁদে পা দি॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

হয়েছি জোর ফরিয়াদী।
এবার বুঝে বিচার কর শ্যামা॥
ঐ যে মন করিছে জামিনদারী নেচে উঠে ছটা বাদী॥
অবিদ্যা বিমাতার ব্যাটা, তারা ছটা কাম আদি।
যদি তুমি আমি এক হই তো পুর হতে দূর করে দি॥
বিমাতা মরেন শোকেতে, ছটায় যদি আমল না দি।
সুখে নিত্যানন্দ-পুরে থাকি, পার হয়ে যাই আশানদী॥
হুজুরে তজবিজ কর মা হাজির ফরিয়াদী দাদী।
এই স্বোপার্জিত ভজনের ধন সাধারণ নয় যে তা দি॥
মাতা আদ্যা মহাবিদ্যা, অদ্বিতীয় বাপ অনাদি।
ওমা তোমার পুতে সতীন-সুতে, জোর করে কার কাছে কাঁদি॥
প্রসাদ ভণে ভরসা মনে বাপতো নহেন মিথ্যাবাদী।
ঠেকে বারে বারে খুব চেতেছি আর কি এবার ফাঁদে পা দি॥

পাঠান্তর / পাঠভেদ:

হোয়েছি জোর ফরিয়াদী।
এবার বুঝে বিচার কর শ্যামা।
হোয়েছি জোর ফরিয়াদী।
মন করিছে জানিবদারী, নেচে উঠে ছটা বাদি॥
অবিদ্যা বিমাতার বেটা তারা ছটা কাম আদি।
যদি তুমি আমি এক হইতো পুরে হোতে দূর কোরে দি॥
বিমাতা মরেন শোকে ছটায় যদি আমল না দি।
সুখে নিত্যানন্দপুরে থাকি, পার হোয়ে যাই আশা-নদী॥
হুজুরে তজবিজ কর মা হাজির ফরিয়াদি দাদি।
এই স্বোপার্জিত ভজন-ধন সাধারণ নয় যে তা দি॥
মাতা আদ্যা মহাবিদ্যা অদ্বিতীয় বাপ অনাদি।
এমা তোমার পুতে, সতিন্-সুতে জোর করে, কার কাছে কাঁদি॥
প্রসাদ ভণে ভরসা মনে বাপ তো নহেন মিথ্যাবাদী
ঠেকে বারে বারে খুব চেতেছি আরকি এবার ফাঁদে পা দি॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:হর ফিরে মাতিয়া শঙ্কর ফিরে মাতিয়া – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:হুঙ্কারে সংগ্রামে ও কে বিরাজে বামা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑