• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হর ফিরে মাতিয়া শঙ্কর ফিরে মাতিয়া – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » হর ফিরে মাতিয়া শঙ্কর ফিরে মাতিয়া – লিরিক্স – রামপ্রসাদ সেন
ললিত – একতালা।

হর ফিরে মাতিয়া শঙ্কর ফিরে মাতিয়া।
শিঙা করিছে ভভ ভম্ ভম্, ভোঁ ভোঁ ভোঁ ববম্ ববম্,
বব বম্ বব বম্ গাল বাজিয়া॥
মগন হইয়া প্রমথনাথ, খেটক ডমরু লইয়া হাত,
কোটি কোটি কোটি দানব সাথ,
শ্মশানে ফিরিছে গাইয়া।
কটিতটে কিবা বাঘের ছাল,
গলায় দুলিছে হাড়ের মাল,
নাগযজ্ঞোপবীত ভাল, গরজে গরব মানিয়া।
শশধর-কলা ভালে শোভে, নয়ন-চকোর অমিয় লোভে,
স্থির গতি অতি মনের ক্ষোভে, কেমনে পাইব ভাবিয়া॥
আধ চাঁদ কিবা করে চিকিমিকি,
নয়নে অনল ধিকি ধিকি ধিকি,
প্রজ্বলিত হয় থাকি থাকি থাকি,
দে’খে রিপু যায় ভাগিয়া॥
বিভূতি-ভূষণ মোহন বেশ, তরুণ অরুণ অধরদেশ,
শব আভরণ গলায় শেষ, দেবের দেব যোগিয়া।
বৃষভ চলিছে খিমিকি খিমিকি,
বাজায়ে ডমরু ডিমিকি ডিমিকি,
ধরত তাল দ্রিমকি দ্রিমকি হরিগুণে হর নাচিয়া॥
বদন ইন্দু ঢল ঢল ঢল, শিরে দ্রবময়ী করে টল টল,
লহরী উঠিল কল কল কল, জটাজূটমাঝে থাকিয়া।
প্রসাদ কহিছে এ ভব-ঘোর,
শিয়রে শমন করিছে জোর,
কাটিতে নারিনু করম-ডোর,
নিজ গুণে লহ তারিয়া॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:সে কি সুধু শিবের সতী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:হয়েছি মা জোর ফরিয়াদী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑