• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সমর করে ও কে রমণী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » সমর করে ও কে রমণী – লিরিক্স – রামপ্রসাদ সেন
ঝিঁঝিট – আড়া।

সমর করে ও কে রমণী।
কুলবালা ত্রিভুবনমোহিনী॥
ললাট-নয়ন বৈশ্বানর বাম বিধু, বামেতর তরণি।
মরকত-মুকুর বিমল মুখমণ্ডল, নূতন-জলধর-বরণী॥
শব শিব শিরে, মন্দাকিনী রাজত,
ঢল ঢল উজ্জ্বল ধরণী।
উরোপরি যুগপদ, রাজিত কোকনদ,
সুচারু নখর-নিকর, সুধা-ধামিনী॥
কলয়তি কবিরঞ্জন, করুণাময়ী করুণাং কুরু হরমোহিনী।
গিরিবরকন্যে, নিখিল-শরণ্যে,
মম জীবন-ধন, জননী॥

পাঠান্তর / পাঠভেদ:

ঝিঁঝিট – আড়া

সমর করে ও কে রমণী।
কুলবালা ত্রিভুবন-মোহিনী॥
ললাট-নয়ন বৈশ্বানর বাম বিধু, বামেতর তরণি।
মরকত-মুকুর বিমল মুখমণ্ডল নূতন-জলধর-বরণী।
শব-শিব হৃদয় মন্দাকিনী, রাজত ঢল ঢল উজ্জ্বল ধরণী।
তদুপরি যুগপদ, রাজিত কোকনদ,
সুচারু নখর-নিকর, সুধা যামিনী॥
কলয়তি কবিরঞ্জন, করুণাময়ী করুণা কুরু হরমোহিনী।
গিরিবরকন্যে, নিখিল-শরণ্যে, মম জীবন-ধন, জননী॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী ঝিঁঝিট। তাল আড়া।

সমর করে ও কে রমণী।
কুলবালা ত্রিভুবন-মোহিনী॥
ললাট-নয়ন বৈশ্বানর বাম বিধু বামেতর তরণি।
মরকত-মুকুর বিমল মুখমণ্ডল, নূতন-জলধর-বরণী॥
শব শিব হৃদয় মন্দাকিনী রাজত ঢল ঢল উজ্জ্বল ধরণী
তদুপরি যুগপদ, রাজিত কোকনদ,
সুচারু নখরনিকর সুধাধারিণী॥
কলয়তি কবিরঞ্জন, করুণাময়ী করুণাঙ্কুরু হরমোহিনী
গিরিবরকন্যা, নিখিল-শরণ্যে, মম জীবন-ধন জননী।।
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:সদাশিব-শবে আরোহিণী কামিনী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:সমরে কে রে কাল-কামিনী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑