• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সদাশিব-শবে আরোহিণী কামিনী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » সদাশিব-শবে আরোহিণী কামিনী – লিরিক্স – রামপ্রসাদ সেন
মল্লার – খয়রা।

সদাশিব-শবে আরোহিণী কামিনী
শোভিত শোণিতধারা মেঘে সৌদামিনী।
এ কি দেখি অসম্ভব, আসন করেছে শব,
মূর্তিমতী মনোভব ভব-ভামিনী॥
রবি শশী বহ্নি আঁখি, ভালে শশী শশীমুখী,
পদনখে শশীরাশি গজগামিনী।
শ্রীকবিরঞ্জন ভণে, কাদম্বিনী-রূপ মনে,
ভাবয়ে ভকতজনে, দিবস-রজনী॥

পাঠান্তর / পাঠভেদ:

মল্লার – খয়রা

সদাশিব-শবে আরোহিণী কামিনী।
শোভিত শোণিতধারা মেঘে সৌদামিনী॥
একি দেখি অসম্ভব, আসন করেছে শব,
মূর্তিমতী মনোভব, ভবভামিনী।
রবি শশী বহ্নি আঁখি, ভালে শশী শশিমুখী,
পদনখে শশী রাশি গজগামিনী।
শ্রীকবিরঞ্জন ভণে, কাদম্বিনীরূপ মনে,
ভাবয়ে ভকতজনে, দিবস রজনী॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী মেঘ মল্লার। তাল খয়রা

সদাশিব-শবে আরোহিণী কামিনী।
শোণিত-শোভিত ধারা মেঘে সৌদামিনী॥
একি দেখি অসম্ভব, আসন করেছে শব,
মূর্তিমতী মনোভব, ভব ভবানী॥
রবি শশী বহ্নি আঁখি, ভালে শশী শশিমুখী
পদনখে শশী রাশি গজগামিনী।
শ্রীকবিরঞ্জনে ভণে, কাদম্বিনীরূপ মনে,
ভাবয়ে ভকতজনে, দিন রজনী॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:সমর করে ও কে রমণী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑