• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মায়ের এমনি বিচার বটে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মায়ের এমনি বিচার বটে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

মায়ের এম্নি বিচার বটে।
যে জন দিবানিশি দুর্গা বলে, তারি কপালে বিপদ্ ঘটে॥
হুজুরেতে আরজি দিয়ে মা, দাঁড়াইয়ে আছি করপূটে।
কবে আদালত শুনানী হবে মা, নিস্তার পাব এ সঙ্কটে॥
সওয়ালজবাব করব কি মা, বুদ্ধি নাইকো আমার ঘটে।
প্রসাদ বলে শমনভয়ে মা, ইচ্ছা হয় যে পালাই ছুটে।
যেন অন্তিমকালে দুর্গা ব’লে,
প্রাণ ত্যজি জাহ্নবীর তটে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মায়ের এম্নি বিচার বটে।
যেজন দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে॥
হুজুরেতে আরজি দিয়ে মা, দাঁড়াইয়া আছি করপুটে।
কবে আদালত-শুনানি হবে মা, নিস্তার পাব এ সঙ্কটে॥
সওয়াল-জবাব করব কি মা, বুদ্ধি নাইকো আমার ঘটে।
ওমা ভরসা কেবল শিববাক্য ঐক্য বেদাগমে রটে॥
প্রসাদ বলে শমনভয়ে মা, ইচ্ছে হয় পালাই ছুটে।
যেন অন্তিমকালে দুর্গা ব’লে, প্রাণ ত্যজি জাহ্নবীর তটে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মায়া রে পরম কৌতুক – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মায়ের চরণতলে স্থান লব – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑