• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মায়া রে পরম কৌতুক – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মায়া রে পরম কৌতুক – লিরিক্স – রামপ্রসাদ সেন
জংলা – একতালা।

মায়া রে পরম কৌতুক।
মায়াবদ্ধ জনে ধাবতি, অবদ্ধজনে লুটে সুখ॥
আমি এই আমার এই, এ ভাব ভাবে মূর্খ সেই,
মন রে ওরে, মিছে মিছে সার ভেবে, সাহসে বাঁধিছ বুক॥
আমি কেবা আমার কেবা, আমি ভিন্ন আছে কেবা,
মন রে ওরে, কে করে কাহার সেবা,
মিছা ভাব দুখ সুখ॥
দীপ জ্বেলে আঁধার ঘরে, দ্রব্য যদি পায় করে,
মন রে ওরে, তখনি নির্বাণ করে, না রাখে রে একটুক্॥
প্রাজ্ঞ অট্টালিকায় থাক, আপনি আপন দেখ,
রামপ্রসাদ বলে মশারি তুলিয়া দেখ রে মুখ॥

পাঠান্তর / পাঠভেদ:

জংলা – একতালা

মায়ার এ পরম কৌতুক।
মায়াবদ্ধ জনে ধাবতি, অবদ্ধ জনে লুটে সুখ॥
আমি এই আমার এই, এভাব ভাবে মূর্খ সেই।
মনরে, ওরে মিছামিছি সার ভেবে, সাহসে বাঁধিছ বুক
আমি কেবা আমার কেবা, আমি ভিন্ন আছে কেবা।
মনরে, ওরে কে করে কাহার সেবা, মিছা ভাব দুখ সুখ
দীপ জ্বেলে আঁধার ঘরে, দ্রব্য যদি পায় করে।
মনরে, ওরে তখনি নির্বাণ করে, না রাখে রে একটুক্॥
প্রাজ্ঞ অট্টালিকায় থাক, আপনি আপন দেখ।
রামপ্রসাদ বলে মশারি তুলে দেখ রে আপনার মুখ॥

পাঠান্তর / পাঠভেদ:

মায়া রে পরম কৌতুক।
যেমন মায়াবদ্ধ জনে ধাবতি, অবদ্ধে লুটে সুখ॥
আমি এই আমার এই, এভাব ভাবে মূর্খ সেই,
মনরে ওরে মিছামিছি সার ভেবে, সাহসে বাঁধে বুক॥
আমি কেবা আমার কেবা, আমি ভিন্ন আছে কেবা,
মনরে ওরে, কে করে কাহার সেবা, মিছা সুখ দুখ॥
দীপ জ্বলে আঁধার ঘরে, দ্রব্য যদি পায় করে,
মনরে ওরে, তখনি নির্বাণ করে, না রাখে একটুক্।
প্রাজ্ঞ অট্টালিকায় থাকো, আপনি আপন দেখো,
মনরে, রামপ্রসাদ বলে মশারি তুলিয়া দেখ মুখ॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মা কত নাচ গো রণে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মায়ের এমনি বিচার বটে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑