• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন রে তোর চরণ ধরি – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মন রে তোর চরণ ধরি – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

মন রে তোর চরণ ধরি।
কালী ব’লে ডাক রে, ওরে ও মন,
তিনি ভবপারের তরী॥
কালী নামটা বড় মিঠা, বল রে দিবা-শর্বরী।
ওরে, যদি কালী করেন কৃপা, তবে কি শমনে ডরি॥
দ্বিজ রামপ্রসাদ বলে, কালী ব’লে যাব তরি।
তিনি তনয় ব’লে দয়া ক’রে তরাবেন এ ভব-বারি॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মনরে, তোর চরণ ধরি।
কালী ব’লে ডাকরে ওরে ও মন, তিনি ভবপারের তরি॥
কালীনামটা বড় মিঠা, বলরে দিবা-শর্বরী।
ওরে, যদি কালী করেন কৃপা, তবে কি শমনে ডরি॥
দ্বিজ রামপ্রসাদ বলে কালী ব’লে যাব তরি’।
তিনি তনয় ব’লে দয়া ক’রে তরাবেন এ ভব-বারি॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মন রে আমার ভোলা মামা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মন রে তোর বুদ্ধি এ কি – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑