• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন রে আমার ভোলা মামা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মন রে আমার ভোলা মামা – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

মন রে আমার ভোলা মামা।
ও তুই জানিস না রে খরচ জমা॥
যখন ভবে জমা হলি, তখন হইতে খরচ গেলি,
ওরে জমা খরচ ঠিক করিয়ে, বাদ দিয়ে তিন শূন্য নামা॥
বাদে হইলে অঙ্ক বাকী, তবে হবে তহবিল বাকী,
তহবিল বাকী বড় ফাঁকি,
হবে না তোর লেখার সীমা॥
দ্বিজ রামপ্রসাদ বলে, কিসের খরচ, কাহার জমা।
ওরে অন্তরেতে ভাব বসি,
কালী তারা উমা শ্যামা॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মন রে, আমার ভোলা মামা।
ও তুই জানিস না রে খরচ জমা॥
যখন ভবে জমা হলি, তখন হইতে খরচ গেলি,
ওরে জমাখরচ ঠিক করিয়ে, বাদ দিয়ে তিন শূন্য নামা॥
বাদে হলে অঙ্ক বাকী, তবে হবে তহবিল বাকী,
তহবিল বাকী বড় ফাঁকি, হবে না তোর লেখার সীমা।
প্রসাদ বলে দেখ্ সে বুঝে, কিসের খরচ কাহার জমা।
একবার অন্তরেতে ভাব দেখি মন, কালী তারা উমা শ্যামা॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মন রে আমার এই মিনতি – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মন রে তোর চরণ ধরি – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑