• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন করো না সুখের আশা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মন করো না সুখের আশা – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

মন করো না সুখের আশা।
যদি অভয়পদে লবে বাসা॥
হয়ে ধর্মতনয় ত্যজে আলয়, বনে গমন হেরে পাশা।
হয়ে দেবের দেব সদ্বিবেচক তেঁইতো শিবের দৈন্যদশা॥
সে যে দুঃখী দাসে দয়া বাসে,
মন সুখের আশে বড় কসা।
হরিষে বিষাদ আছে মন, করো না এ কথায় গোসা॥
ওরে সুখেই দুখ দুখেই সুখ ডাকের কথা আছে ভাষা।
মন ভেবেছ কপট ভক্তি, ক’রে পূরাইবে আশা॥
লবে কড়ার কড়া তস্য কড়া এড়াবে না রতি মাষা।
প্রসাদের মন হও যদি মন কর্মে কেন হও রে চাষা॥
ওরে মনের মতন কর যতন,
রতন পাবে অতি খাসা॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মন করোনা সুখের আশা।
যদি অভয়পদে লবে বাসা॥
হয়ে ধর্ম-তনয় ত্যজে আলয়, বনে গমন হেরে পাশা।
হয়ে দেবের দেব সদ্বিবেচক তবু শিবের দৈন্যদশা॥
সে যে দুঃখী দাসে দয়া বাসে, মন সুখের আশে বড় কসা।
হরিষে বিষাদ আছে মন, করো না এ কথায় গোসা॥
ওরে সুখেই দুঃখ দুঃখেই সুখ ডাকের কথা আছে ভাষা॥
মন ভেবেছ কপট ভক্তি করে পূরাইবে আশা।
লবে কড়ার কড়া তস্য কড়া এড়াবে না রতিমাষা॥
প্রসাদের মন হও যদি মন, কর্মে কেন হওরে চাষা।
ওরে মনের মতন কর যতন, রতন পাবে অতি খাসা॥

পাঠান্তর / পাঠভেদ:

মন কোরো না সুখের আশা।
যদি অভয়পদে লবে বাসা।
হোয়ে দেবের দেব সবিবেচক তেঁইতো শিবের
দৈন্যদশা॥
সে যে দুঃখী দাসে দয়া বাসে সুখের আশে বড় কসা
হোয়ে ধর্মতনয় ত্যজে আলয় বনে গমন হেরে পাশা
হরিষে বিষাদ আছে মন কোরনা এ কথায় গোঁসা।
ওরে সুখেই দুখ দুখেই সুখ ডাকের কথা আছে ভাষা
মন ভেবেছ কপট ভক্তি কোরে পুরাইবে আশা।
লবে কড়ার কড়ার তস্য কড়া এড়াবে না রতি মাসা॥
প্রসাদের মন হও যদি মন কর্মে কেন হওরে চাসা।
ওরে মনের মতন কর যতন রতন পাবে অতি খাসা।
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মন করো না দ্বেষাদ্বেষি – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মন কালী কালী বল – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑