• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন করো না দ্বেষাদ্বেষি – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মন করো না দ্বেষাদ্বেষি – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

মন করো না দ্বেষাদ্বেষি।
যদি হবি রে বৈকুণ্ঠবাসী॥
আমি বেদাগম-পুরাণে, করিলাম কত খোঁজ-তালাসি।
ঐ যে কালী, কৃষ্ণ, শিব, রাম, সকল আমার এলোকেশী॥
শিবরূপে ধর শিঙা, কৃষ্ণরূপে বাজাও বাঁশী।
ও মা রামরূপে ধর ধনু, কালীরূপে করে অসি॥
দিগম্বরী দিগম্বর, পিতার চরণবিলাসী।
শ্মশানবাসিনী-বাসী, অযোধ্যা-গোকুল-নিবাসী॥
ভৈরবী-ভৈরব-সঙ্গে শিশুসঙ্গে একবয়সী।
যেমন অনুজ ধানুকী সঙ্গে জানকী পরম রূপসী॥
প্রসাদ বলে ব্রহ্ম-নিরূপণের কথা দেঁতোর হাসি।
আমার ব্রহ্মময়ী সর্বঘটে, পদে গঙ্গা গয়া কাশী॥

পাঠান্তর / পাঠভেদ:

মন, ক’রো না দ্বেষাদ্বেষি,
যদি হবি রে বৈকুণ্ঠবাসী॥
আমি বেদাগম-পুরাণে করিলাম কত খোঁজ-তালাসি।
ঐ যে কালী, কৃষ্ণ, শিব, রাম – সকল আমার এলোকেশী।
শিব-রূপে ধর শিঙা, কৃষ্ণ-রূপে বাজাও বাঁশী।
ও মা, রাম-রূপে ধর ধনু, কালী-রূপে করে অসি॥
দিগম্বরী দিগম্বর, পিতার চরণবিলাসী।
শ্মশানবাসিনী-বাসী, অযোধ্যা-গোকুল-নিবাসী॥
ভৈরবী-ভৈরব-সঙ্গে, শিশু-সঙ্গে একবয়সী।
যেমন অনুজ ধানুকী সঙ্গে, জানকী পরম রূপসী॥
প্রসাদ বলে, ব্রহ্ম-নিরূপণের কথা দেঁতোর হাসি।
আমার ব্রহ্মময়ী সর্বঘটে – পদে গয়া গঙ্গা কাশী॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মন কর কি তত্ত্ব তাঁরে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মন করো না সুখের আশা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑