• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বামা ও কে এলোকেশে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » বামা ও কে এলোকেশে – লিরিক্স – রামপ্রসাদ সেন
খাম্বাজ – ঢিমা-তেতালা।

বামা ও কে এলোকেশে।
সঙ্গিনী রঙ্গিণী ভৈরবী যোগিনী,
রণে প্রবেশে অতি দ্বেষে॥
কি সুখে হাসিছে, লাজ নাহি বাসিছে,
নাচিছে মহেশ-উরসে।
ঘোর রণে মগনা, হয়েছে নগনা,
পিবতি সুধা কি আবেশে॥
ঢলিয়া ঢলিয়া, যাইছে চলিয়া, ধর রে বলিয়া, ঘন হাসে।
কাহার নারী রে, চিনিতে নারি রে,
মোহিত করেছে ছিন্নবেশে॥
কারে আর ভজ রে, ও পদে মজ রে,
রূপে আলো করিছে, দিগ্দশে।
কি করি রণেরে, হয়েছে মনেরে,
প্রসাদ ভণেরে চল কৈলাসে॥

পাঠান্তর / পাঠভেদ:

খাম্বাজ – ঢিমে-তেতালা

বামা ও কে এলোকেশে।
সঙ্গিনী রঙ্গিণী, ভৈরবী যোগিনী, রণে প্রবেশে অতি দ্বেষে।
কি সুখে হাসিছে, লাজ না বাসিছে, নাচিছে মহেশ-উরসে।
ঘোর সমরে মগনা, হয়েছে নগনা, পিবতি সুধা কি আবেশে।
ঢলিয়া ঢলিয়া যাইছে চলিয়া, ধর রে বলিয়া ঘন হাসে।
কাহার নারী রে, চিনিতে নারি রে, মোহিত করেছে ছিন্নবেশে
কারে আর ভজরে, ও পদে মজরে,
রূপে আলো করেছে দিগ্দশে।
কি করি রণে রে, হয়েছে মনে রে,
প্রসাদ ভণে রে, চল কৈলাসে॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী খাম্বাজ। তাল ঢিমে তেতালা।

বামা ওকে এলোকেশে।
সঙ্গিনী রঙ্গিণী, ভৈরবী যোগিনী,
রণে প্রবেশে রতি দ্বেষে ও কে এলোকেশে॥
কি সুখে হাসিছে, লাজ না বাসিছে,
নাচিছে মহেশ-উরদেশে।
ঘোর সমরে মগনা, হোয়েছে নগনা,
পিবতি সুধা কি আবেশে॥
ঢলিয়া ঢলিয়া যাইছে চলিয়া,
ধররে বলিয়া ঘন হাসে।
কাহার নারীরে চিনিতে নারিরে,
মোহিত করেছে ছিন্ন বেশে॥
কারে আর ভজরে, ও রূপে মজরে,
রূপে আলো করেছে দিগ্দশে।
কি করি রণেরে, হোয়েছে মনেরে,
প্রসাদ ভণেরে চল কৈলাসে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:বাজবে গো মহেশের হৃদে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:সামাল সামাল ডুবল তরী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑