• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাজবে গো মহেশের হৃদে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » বাজবে গো মহেশের হৃদে – লিরিক্স – রামপ্রসাদ সেন
বাজবে গো মহেশের হৃদে, আর নাচিস্ নে ক্ষেপা মাগী।
মরে নাই শিব বেঁচে আছে, যোগে আছে মহাযোগী॥
যে দেখি তোর চরণের জোর, নাচলে শিবের ভাঙবে পাঁজর।
বিষখেকো শিব নয় গো সজোর, তোর লাগি ওর মন বিরাগী॥
খেয়ে গরল হয় নাই মরণ, শিব ছল ক’রে মুদেছে নয়ন।
কপট1 মরণ করছে সাধন, ও চরণ তোর পাবার লাগি॥
ভাঙ খেয়ে ভাঙরের মতি, শিব হ’য়ে আছে শবাকৃতি।
দীন রামপ্রসাদ কয়, এই মিনতি, নেবে নাচ মা শিব-সোহাগী॥

পাঠান্তর / পাঠভেদ:

বাজবে গো মহেশের হৃদে, আর নাচিস্ নে ক্ষেপা মাগী।
মরে নাই শিব বেঁচে আছে, যোগে আছে মহাযোগী॥
যে দেখি তোর চরণের জোর, নাচলে শিবের ভাঙবে পাঁজর।
বিষখেকো শিব নয় গো সজোর, তোর লাগি ওর মন বিরাগী।
খেয়ে গরল হয় নাই মরণ, শিব ছল করে মুদেছে নয়ন।
কপট মরণ করেছে সাধন, ও চরণ তোর পাবার লাগি।
ভাঙ খেয়ে ভাঙরের মতি, শিব হ’য়ে আছে শবাকৃতি।
দীন রামপ্রসাদ কয়, এই মিনতি, নেবে নাচ মা শিব-সোহাগী।
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:বল মা তারা দাঁড়াই কোথা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:বামা ও কে এলোকেশে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑