• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুঃখের কথা শুন মা তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » দুঃখের কথা শুন মা তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

দুঃখের কথা শুন মা তারা।
আমার ঘর ভাল নয় পরাৎপরা॥
যাদের নিয়ে ঘর করি মা, তাদের এম্নি কাজের ধারা।
ও মা পাঁচের আছে পাঁচ বাসনা,
সুখের ভাগী কেবল তারা॥
অশীতি লক্ষ ঘরে বাস করিয়ে মানবঘরে ফেরা-ঘোরা।
এই সংসারেতে সং সাজিয়ে,
সার হলো গো দুঃখের ভরা॥
রামপ্রসাদের কথা লও মা, এ ঘরে বসতি করা।
ঘরের কর্তা যে জন, স্থির নহে মন,
ছজনেতে কল্লে সারা॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

দুঃখের কথা শোন মা তারা।
আমার ঘর ভাল নয় পরাৎপরা॥
যাদের নিয়ে ঘর করি মা, তাদের এমনি কাজের ধারা।
ওমা পাঁচের আছে পাঁচ বাসনা, সুখের ভাগী কেবল তারা॥
অশীতি লক্ষ ঘরে বাস করিয়ে, মানব-ঘরে ফেরাঘোরা।
এই সংসারেতে সং সাজিয়ে, সার হলো গো দুঃখের ভরা॥
রামপ্রসাদের কথা লও মা, এ ঘরে বসতি করা।
ঘরের কর্তা যে জন, স্থির নহে মন, ছ’জনেতে কল্লে সারা॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:দীন-দয়াময়ী কি হবে শিবে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:দূর হয়ে যা যমের ভটা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑