• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দীন-দয়াময়ী কি হবে শিবে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » দীন-দয়াময়ী কি হবে শিবে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

দীন-দয়াময়ী কি হবে শিবে।
বড় নিশ্চিন্তে রয়েছ তোমার পতিত তনয় ডুবল ভবে॥
এ ঘাটে তরণী নাইকো কিসে পার হব মা ভবে।
মা তোর দুর্গা নামে কলঙ্ক রবে মা,
নইলে খালাস কর তবে॥
ডাকি পুনঃ পুনঃ, শুনিয়া না শুন,
পিতৃ-ধর্ম রাখলে ভবে।
অতি প্রাতঃকালে জয়দুর্গা ব’লে
স্মরণ নিবার কাজ কি তবে॥
শ্রীরামপ্রসাদ বলে মা মোর ক্ষতি কিছু না হবে।
মা তোর কাশী মোক্ষধাম অন্নপূর্ণা নাম
জগজ্জনে নাম নাহি লবে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

দীন-দয়াময়ী কি হবে শিবে।
বড় নিশ্চিন্ত রয়েছ, তোমার পতিত তনয় ডুবলো ভবে॥
এ ঘাটে তরণী নাইকো, কিসে পার হব মা ভবে।
মা তোর দুর্গানামে কলঙ্ক রবে মা নইলে খালাস কর তবে॥
ডাকি পুনঃ পুনঃ, শুনিয়া না শুন, পিতৃ-ধর্ম রাখলে ভবে।
আমি প্রাতঃকালে জয় দুর্গা ব’লে, শরণ নিবার কাজ কি তবে॥
শ্রীরামপ্রসাদ বলে, মা! মোর ক্ষতি কিছু না হবে।
মা তোর কাশী মোক্ষধাম, অন্নপূর্ণা নাম,
জগজ্জনে আর নাহি লবে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:দিবানিশি ভাব রে মন – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:দুঃখের কথা শুন মা তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑