• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুই যা রে কি কর্বি শমন – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » তুই যা রে কি কর্বি শমন – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

তুই যা রে কি কর্বি শমন,
শ্যামা মাকে কয়েদ করেছি।
মনবেড়ী তাঁর পায়ে দিয়ে, হৃদ্-গারদে বসায়েছি॥
হৃদিপদ্ম প্রকাশিয়ে, সহস্রারে মন রেখেছি।
কুলকুণ্ডলিনী-শক্তির পদে আমি আমার প্রাণ সঁপিছি॥
এমনি করেছি কায়দা, পলাইলে নাইকো ফায়দা,
হামেশ রুজু ভক্তি প্যায়াদা, দুনয়ন দরোয়ান দিয়েছি॥
মহাজ্বর হবে জেনে, আগে আমি ঠিক করেছি।
তাই সর্বজ্বরহর লৌহ, গুরুতত্ত্ব পান করেছি॥
শ্রীরামপ্রসাদ বলে, তোর জারি ভেঙে দিয়েছি।
মুখে কালী কালী কালী ব’লে,
যাত্রা ক’রে ব’সে আছি॥

পাঠান্তর / পাঠভেদ:

তুই যা রে, কি করিবি শমন, শ্যামা মাকে কয়েদ করেছি।
মন-বেড়ি তাঁর পায়ে দিয়ে, হৃদ্-গারদে বসায়েছি॥
হৃদি-পদ্ম প্রকাশিয়ে, সহস্রারে মন রেখেছি।
কুলকুণ্ডলিনী-শক্তির পদে, আমি আমার প্রাণ সঁপেছি॥
এমনি করেছি কায়দা, পালাইলে নাইকো ফায়দা।
হামেশা রুজু ভক্তি-প্যায়দা, দু’নয়ন দারোয়ান দিয়েছি॥
মহাজ্বর হবে জেনে, আগে আমি ঠিক করেছি।
তাই সর্বজ্বরহর-লৌহ গুরু-তত্ত্ব পান করেছি॥
শ্রীরামপ্রসাদ বলে, তোর জারি ভেঙে দিয়েছি।
মুখে ‘কালী’ ‘কালী’ ‘কালী’ ব’লে, যাত্রা করে ব’সে আছি॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:তিলেক দাঁড়া ওরে শমন বদন ভরে মাকে ডাকি রে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:তুমি এ ভাল করেছ মা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑