• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তিলেক দাঁড়া ওরে শমন বদন ভরে মাকে ডাকি রে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » তিলেক দাঁড়া ওরে শমন বদন ভরে মাকে ডাকি রে – লিরিক্স – রামপ্রসাদ সেন
ললিত-খাম্বাজ – একতালা।

তিলেক দাঁড়া ওরে শমন বদন ভরে মাকে ডাকি রে।
আমার বিপদকালে ব্রহ্মময়ী,
এসেন কি না এসেন দেখিরে॥
লয়ে যাবি সঙ্গে ক’রে, তার একটা ভাবনা কি রে।
তবে তারা নামের কবচ মালা
বৃথা আমি গলায় রাখি রে॥
মহেশ্বরী আমার রাজা, আমি খাসতালুকের প্রজা,
আমি কখন নাতান, কখন সাতান,
কখন বাকীর দায়ে না ঠেকি রে॥
প্রসাদ বলে, মায়ের লীলা অন্যে কি জানিতে পারে।
যাঁর ত্রিলোচন না পেল তত্ত্ব,
আমি অন্ত পাব কি রে॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী ললিত খাম্বাজ। একতালা।

তিলেক দাঁড়াওরে শমন বদন ভরে মাকে ডাকিরে।
আমার বিপদ কালে ব্রহ্মময়ী এসেন কি না এসেন দেখিরে
লয়ে যাবি সঙ্গে যাব তার একটা ভাবনা কিরে,
তবে তারা নামের কবচ মালা বৃথা আমি গলায় রাখিরে॥
মহেশ্বরী আমার রাজা, শমন রে,
আমি খাসতালুকের প্রজা
আমি কখন নাতান কখন সন্তান,
কখন বাকীর দায়ে না ঠেকিরে॥
প্রসাদ বলে মায়ের লীলা অন্যে কি জানিতে পারে
যার ত্রিলোচন না পেলেন অন্ত আমি অন্ত পাব কিরে।।
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:তারা তোমার আর কি মনে আছে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:তুই যা রে কি কর্বি শমন – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑