• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঢল ঢল জলদ-বরণী এ কার রমণী রে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ঢল ঢল জলদ-বরণী এ কার রমণী রে – লিরিক্স – রামপ্রসাদ সেন
খাম্বাজ – ঢিমা-তেতালা।

ঢল ঢল জলদ-বরণী এ কার রমণী রে।
নিরখ হে ভূপ, ঈশ শবরূপ উরসী রাজে চরণ॥
নখরাজী উজ্জ্বল, চন্দ্র নিরমল, সতত ঝলকে কিরণ।
এ কি! চতুরানন হরি, কলয়তি শঙ্করি, সংবরণ কর রণ॥
মগনা রণমদে, সচলা ধরা পদে, চরণে অচল-চালন।
ফণিরাজ কম্পিত, সতত ত্রাসিত,
প্রলয়ের এই কি কারণ॥
প্রসাদ দাসে ভাষে, ত্রাহি নিজ দাসে,
চিত্ত যে মত্ত বারণ।
সদা বিষয়াসব-পানে, ভ্রমিছে বিজ্ঞানে,
কদাচ না মানে বারণ॥

পাঠান্তর / পাঠভেদ:

খাম্বাজ – ঢিমে-তেতালা

ঢল ঢল জলদবরণী এ কার রমণী রে।
নিরখ হে ভূপ, ঈশ শবরূপ, উরসি রাজে চরণ॥
নখরাজি উজ্জ্বল, চন্দ্র নিরমল, সতত ঝলকে কিরণ।
একি চতুরানন হরি, কলয়তি শঙ্করী, সম্বরণ কর রণ॥
মগনা রণমদে, সচলা ধরাপদে, চরণে অচল-চালন।
ফণিরাজ কম্পিত, সতত ত্রাসিত, প্রলয়ের এই কি কারণ॥
প্রসাদ দাসে ভাষে, ত্রাহি নিজ দাসে, চিত্ত যে মত্ত বারণ।
সদা বিষয়াসবপানে, ভ্রমিছে বিজ্ঞানে, কদাচ না মানে বারণ॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী খাম্বাজ। তাল ঢিমে তেতালা।

ঢল ঢল জলদ বরণে এ কার রমণী রে।
নখরাজী উজ্জ্বল, চন্দ্র নিরমল,
সতত ঝলকে কিরণ।
নিরখ হে ভূপ ঈশ শবরূপ উরসী রাজে চরণ
একি, চতুরানন হরি কলয়তি, শঙ্করী,
সম্বরণ কর রণ।
মগনা রণমদে, সচল ধরাপদে,
চরণে অচল-চালন।
ফণিরাজ কম্পিত, সতত ত্রাসিত,
প্রলয়ের এই কি কারণ॥
প্রসাদ দাসে ভাষে, ত্রাহি নিজ দাসে,
চিত্ত মত্তবারণ।
সদা বিষয়াসবপানে, ভ্রমিছে বিজ্ঞানে,
বারণ কদাচ না মানে বারণ॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:ডুব দে মন কালী ব’লে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ঢলিয়ে ঢলিয়ে কে আসে, গলিত চিকুর আসব-আবেশে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑