• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ডুব দে মন কালী ব’লে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ডুব দে মন কালী ব’লে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

ডুব দে মন কালী ব’লে।
হৃদি-রত্নাকরের অগাধ জলে।
রত্নাকর নয় শূন্য কখন, দুচার ডুবে ধন না পেলে।
তুমি দম-সামর্থ্যে এক ডুবে যাও
কুলকুণ্ডলিনীর কূলে॥
জ্ঞান-সমুদ্রের মাঝে রে মন, শক্তিরূপা মুক্তা ফলে।
তুমি ভক্তি ক’রে কুড়ায়ে পাবে,
শিব-যুক্তিমতন চাইলে॥
কামাদি ছয় কুম্ভীর আছে, আহার-লোভে সদাই চলে।
তুমি বিবেক-হল্দি গায় মেখে যাও,
ছোঁবে না তার গন্ধ পেলে॥
রতন মাণিক্য কত, পড়ে আছে সেই জলে।
রামপ্রসাদ বলে ঝম্প দিলে,
মিলবে রতন ফলে ফলে॥

পাঠান্তর / পাঠভেদ:

ডুব দে মন কালী ব’লে,
হৃদি-রত্নাকরের অগাধ জলে।
রত্নাকর নয় শূন্য কখন, দুচার ডুবে ধন না পেলে,
তুমি দম-সামর্থ্যে এক ডুবে যাও, কুল-কুণ্ডলিনীর কূলে॥
জ্ঞান-সমুদ্রের মাঝে রে মন, শক্তি-রূপা মুক্তা ফলে।
তুমি ভক্তি-করে কুড়ায়ে পাবে, শিব-যুক্তি-মতন চাইলে॥
কামাদি ছয় কুম্ভীর আছে, আহার-লোভে সদাই চলে।
তুমি বিবেক-হল্দি গায় মেখে যাও,
ছোঁবে না তার গন্ধ পেলে॥
রতন-মাণিক্য কত পড়ে আছে সেই জলে।
রামপ্রসাদ বলে, ঝাঁপ দিলে মন, মিলবে রতন ফলে ফলে।
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:ডাক রে মন কালী ব’লে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ঢল ঢল জলদ-বরণী এ কার রমণী রে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑