• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাজ কি মা সামান্য ধনে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কাজ কি মা সামান্য ধনে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

কাজ কি মা সামান্য ধনে।
ও কে কাঁদছে গো তো ধন-বিহনে॥
সামান্য ধন দিবে তারা, প’ড়ে রবে ঘরের কোণে।
যদি দেও মা আমায় অভয় চরণ, রাখি হৃদি-পদ্মাসনে।
গুরু আমায় কৃপা ক’রে মা, যে ধন দিলে কানে কানে।
এমন গুরু-আরাধিত মন্ত্র, তাও হারালেম সাধন বিনে॥
প্রসাদ বলে কৃপা যদি মা হবে তোমার নিজ গুণে।
আমি অন্তিম কালে জয় দুর্গা ব’লে,
স্থান পাই যেন ঐ চরণে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

কাজ কি, মা! সামান্য ধনে।
ও কে কাঁদছে গো তোর ধন-বিহনে॥
সামান্য ধন দিবে তারা, প’ড়ে রবে ঘরের কোণে।
যদি দেও মা আমায় অভয় চরণ, রাখি হৃদি-পদ্মাসনে॥
গুরু আমায় কৃপা ক’রে মা, যে ধন দিলে কাণে কাণে।
এমন গুরু-আরাধিত মন্ত্র, তাও হারালেম সাধন বিনে॥
প্রসাদ বলে কৃপা যদি মা, হবে তোমার নিজ গুণে।
আমি অন্তিমকালে জয় দুর্গা ব’লে
স্থান পাই যেন ঐ চরণে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কাজ কি আমার কাশী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কাজ কি রে মন যেয়ে কাশী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑