• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাজ কি আমার কাশী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কাজ কি আমার কাশী – লিরিক্স – রামপ্রসাদ সেন
ইমন – একতালা।

কাজ কি আমার কাশী।
যাঁর কৃত কাশী, তদুরসি বিগলিতকেশী॥
সেই জগদম্বার কুণ্ডল, পড়েছিল খসি।
সেই হতে মণিকর্ণি ব’লে তারে ঘুষি॥
অসি বরুণার মধ্যে তীর্থ বারাণসী।
মায়ের করুণা বরুণা-ধারা, অসিধারা অসি॥
কাশীতে মরিলে শিব দেন তত্ত্বমসি।
ওরে তত্ত্বমসির উপরে সেই মহেশ-মহিষী॥
রামপ্রসাদ বলে কাশী যাওয়া ভাল ত না বাসি।
ঐ যে গলাতে বেঁধেছ আমার
কালী নামের ফাঁসী॥

পাঠান্তর / পাঠভেদ:

ইমন – একতালা

কাজ কি আমার কাশী।
যাঁর কৃত কাশী তদুরসি বিগলিতকেশী॥
সেই জগদম্বার কুণ্ডল, পড়েছিল খসি।
সেই হ’তে মণিকর্ণি ব’লে তারে ঘোষি॥
অসী-বরুণার মধ্যে তীর্থ বারাণসী।
মায়ের করুণা বরুণাধারা অসীধারা অসি॥
কাশীতে মরিলে শিব দেন তত্ত্বমসি।
ওরে তত্ত্বমসির উপরে সেই মহেশ-মহিষী॥
রামপ্রসাদ বলে কাশী যাওয়া ভালত না বাসি।
ঐযে গলাতে বেঁধেছে আমার কালীনামের ফাঁসি॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী ইমন। তাল একতালা।

কাজ কি আমার কাশী, যার কৃত কাশী তদুরসি,
বিগলিতকেশী।
জগদম্বার কুণ্ডল পড়েছিল খসি,
সেই হতে মণিকর্ণি বলে তারে ঘুষি॥
অসি বরুণার মধ্যে তীর্থ বারাণসী,[1]
মায়ের করুণা, বরুণা-ধারা, অসিধারা অসি।
কাশীতে মরিলে শিব দেন তত্ত্বমসি,[2]
ওরে তত্ত্বমসির উপরে সেই মহেশমহিষী॥
রামপ্রসাদ বলে কাশী যাওয়া ভালত না বাসি,
গলাতে বেঁধেছে আমার কালী নামের ফাঁসী॥

***

1. কাশীক্ষেত্রের দক্ষিণে অসীনামা নদী ও উত্তরে বরুণা-নামা নদী। এই বরুণা ও অসীর মধ্যে স্থিত প্রযুক্ত বারাণসী নাম হইয়াছে।

2. তত্ত্বমসি ব্রহ্মভাব অর্থাৎ তুমিই ব্রহ্ম।
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:করুণাময়ি কে বলে তোরে দয়াময়ী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কাজ কি মা সামান্য ধনে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑