• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও কার রমণী সমরে নাচিছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ও কার রমণী সমরে নাচিছে – লিরিক্স – রামপ্রসাদ সেন
ললিত – তিওট।

ও কার রমণী সমরে নাচিছে।
দিগম্বরী দিগম্বরোপরি শোভিছে॥
তনু নব-ধারা-ধর রুধির-ধারা-নিকর,
কালিন্দীর জলে কিংশুক ভাসিছে॥
বদন বিমল শশী, কত সুধা ক্ষরে হাসি,
কালরূপে তমোরাশি রাশি নাশিছে।
কহে কবি রামপ্রসাদে, কালিকা-কমল-পদে
মুক্তিপদ-হেতু যোগী হৃদে ভাবিছে॥

পাঠান্তর / পাঠভেদ:

ললিত – তেওট

ও কার রমণী সমরে নাচিছে।
দিগম্বরী দিগম্বরোপরি শোভিছে॥
তনু নব-ধারা-ধর, রুধির-ধারা-নিকর,
কালিন্দীর জলে কি কিংশুক ভাসিছে॥
বদন বিমল শশী, কত সুধা ক্ষরে হাসি,
কালরূপে তমোরাশি রাশি নাশিছে।
কহে কবি রামপ্রসাদে, কালিকা-কমল-পদে,
মুক্তিহেতু যোগী হৃদে ভাসিছে॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী ললিত। তাল তিওট।

ও কার রমণী সমরে নাচিছে।
দিগম্বরী দিগম্বরোপরি শোভিছে॥
তনু নব ধারাধর, রুধির-ধারা-নিকর,
কালিন্দীর জলে কি কিংশুক ভাসিছে॥
বদন বিমল শশী, কত সুধা ক্ষরে হাসি,
কালরূপে তম রাশি রাশি নাশিছে।
কহে কবি রামপ্রসাদে, কালিকা কমল-পদে,
মুক্তিপদ-হেতু যোগী, হৃদে ভাবিছে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:এলোকেশে, কে শবে, এলো রে বামা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ও কে ইন্দীবর-নিন্দি কান্তি, বিগলিত বেশ – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑