• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এলোকেশে, কে শবে, এলো রে বামা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » এলোকেশে, কে শবে, এলো রে বামা – লিরিক্স – রামপ্রসাদ সেন
মল্লার – খয়রা।

এলোকেশে, কে শবে, এলো রে বামা।
নখর-নিকর হিমকরবর, রঞ্জিত-ঘন-তরু-মুখ হিমধামা॥
নব নব সঙ্গিনী, নবরসরঙ্গিণী,
হাসত ভাষত নাচত বামা।
কুলবালা বাহুবলে, প্রবল দনুজদলে,
ধরাতলে হতরিপু সমা॥
ভৈরব ভূতপ্রমথগণ ঘনরবে রণজয়ী শ্যামা।
করে করে ধরে তাল, ববম্ বম্ বাজে গাল,
ধাঁ ধাঁ ধাঁ গুড়্ গুড়্ বাজিছে দামামা॥
ভবভয়ভঞ্জন, হেতু কবিরঞ্জন, মুঞ্চতি করম সুনামা
তব গুণ শ্রবণে, সতত মম মনে,
ঘোর ভবে পুনরপি গমন বিরামা॥

পাঠান্তর / পাঠভেদ:

মল্লার – খয়রা

এলোকেশে, কে শবে, এলোরে বামা।
নখর-নিকর হিমকরবর, রঞ্জিত-ঘন তনু মুখ হিমধারা॥
নব নব সঙ্গিনী, নবরস-রঙ্গিণী, হাসত ভাষত নাচত বামা।
কুলবালা বাহুবলে, প্রবল দনুজদলে, ধরাতলে হতরিপু সমা॥
ভৈরব ভূত প্রমথগণ, ঘনরবে রণজয়ী শ্যামা।
করে করে ধরে তাল, ববম্ বম্ বাজে গাল,
ধাঁ ধাঁ ধাঁ গুড়্ গুড়্ বাজিছে দামামা॥
ভবভয়ভঞ্জন, হেতু কবিরঞ্জন, মুঞ্চতি করম সুনামা।
তব গুণশ্রবণে, সতত মম মনে, ঘোর ভবে পুনরপি গমন
বিরামা॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী মেঘ মল্লার। তাল খয়রা।

এলোকেশে কে শবে এলোরে বামা।
নখরনিকর হিমকরবর রঞ্জি ঘনতনু, মুখ হিমধামা।
নব নব সঙ্গিনী, রণ-রব-রঙ্গিণী,
হাসত ভাষত নাচত বামা।
কুলবালা বাহুবলে, প্রবল দনুজদলে,
ধরাতলে হত রিপু সমা॥
ভৈরব ভূত প্রমথগণ ঘনরব রণজয়ী শ্যামা।
করে করে ধরে তাল, বম বম বাজে গাল,
ধাঁ ধাঁ ধাঁ গুড়গুড়ু বাজিছে দামামা।
ভবভয়ভঞ্জন, হেতু কবিরঞ্জন,
মুঞ্চতি করম সুনামা।
তব গুণ শ্রবণে, সতত মম মানস,
ঘোর ভবে পুনরপি গমন বিরামা॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:এলো চিকুরভার, এ বামা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ও কার রমণী সমরে নাচিছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑