• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার আমি বুঝিব হরে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » এবার আমি বুঝিব হরে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

এবার আমি বুঝিব হরে।
মায়ের ধর্ব চরণ লব জোরে॥
ভোলানাথের ভুল ধরেছি, বলব এবার যারে তারে
সে যে পিতা হয়ে মায়ের চরণ
হৃদে ধরে কোন্ বিচারে?
পিতা পুত্রে এক ক্ষেত্রে, দেখা মাত্রে বলব তারে।
ভোলা মায়ের চরণ ক’রে হরণ,
মিছে মরণ দেখায় কারে॥
মায়ের ধন সন্তানে পায়, সে ধন নিলে কোন্ বিচারে।
ভোলা আপন ভাল চায় যদি সে,
চরণ ছেড়ে দিক আমারে॥
শিবের দোষ বলি যদি, বাজে আপন গার উপরে।
রামপ্রসাদ বলে ভয় করিনে,
মার অভয়চরণের জোরে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

এবার আমি বুঝব হরে।
মায়ের ধরবো চরণ লব জোরে॥
ভোলানাথের ভুল ধরেছি, বলবো এবার যারে তারে।
ভোলা আপন ভাল চায় যদি, সে চরণ ছেড়ে দিক আমারে॥
পিতা-পুত্রে এক ক্ষেত্রে, দেখমাত্রে বলবো তারে।
সে যে পিতা হয়ে মায়ের চরণ, হৃদে ধরে কেমন করে॥
মায়ের ধন সন্তানে পায়, সে ধন নিলে কোন্ বিচারে।
ভোলা মায়ের চরণ করে হরণ, মিছে মরণ দেখায় কারে॥
শিবের দোষ বলি যদি, বাজে আপন গার উপরে।
রামপ্রসাদ বলে ভয় করিনে, মায়ের অভয় পদের জোরে॥

পাঠান্তর / পাঠভেদ:

এবার আমি বুঝব হরে!
মায়ের ধরব চরণ ল’ব জোরে॥
ভোলানাথের ভুল ধরেছি – ব’লবো এবার যারে-তারে
সে যে পিতা হ’য়ে মায়ের চরণ হৃদে ধরে কোন্ বিচারে?
পিতা পুত্রে এক ক্ষেত্রে দেখা-মাত্রে ব’লবো তারে, –
ভোলা মায়ের চরণ ক’রে হরণ, মিছে মরণ দেখায় কারে?
মায়ের ধন সন্তানে পায়, সে ধন নিলে কোন্ বিচারে?
ভোলা আপন ভাল চায় যদি সে, চরণ ছেড়ে দিক আমারে॥
শিবের দোষ বলি যদি, বাজে আপন গা’র উপরে।
রামপ্রসাদ বলে, ভয় করিনে, মা’র অভয়চরণের জোরে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:এবার আমি কর্ব কৃষি – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:এবার আমি ভাল ভেবেছি – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑