• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার আমি কর্ব কৃষি – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » এবার আমি কর্ব কৃষি – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

এবার আমি কর্ব কৃষি।
ওগো, এ ভব-সংসারে আসি॥
তুমি কৃপাবিন্দু পাত করিয়ে, ব’সে দেখ রাজমহিষী॥
দেহ জমীন জঙ্গল বেশী, সাধ্য কি মা সকল চষি।
মা গো, যৎকিঞ্চিৎ আবাদ হইলে,
আনন্দ-সাগরে ভাসি॥
হৃদয়মধ্যেতে আছে, পাপরূপী তৃণরাশি।
তুমি তীক্ষ্ণ কাটারিতে মুক্ত কর গো মা মুক্তকেশী॥
কাম-আদি ছয়টা বলদ, বহিতে পারে অহর্নিশি।
আমি গুরুদত্ত বীজ বুনিয়ে, শস্য পাব রাশি রাশি॥
প্রসাদ বলে চাষে বাসে, মিছে মন অভিলাষী।
আমার মনের বাসনা তোমার,
ও রাঙা চরণে মিশি॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

এবার আমি করব কৃষি।
ওগো, এ ভবসংসারে আসি॥
তুমি কৃপাবিন্দু পাত করিয়ে, ব’সে দেখ রাজমহিষী॥
দেহ-জমির জঙ্গল বেশী, সাধ্য কি মা সকল চষি।
মাগো যৎকিঞ্চিৎ আবাদ হইলে, আনন্দ-সাগরে ভাসি॥
হৃদয়মধ্যেতে আছে, পাপরূপী তৃণরাশি।
কত দুঃখ-কাঁটা পায়ে ফোটে, মুক্ত কর মা মুক্তকেশী॥
কাম-আদি ছয়টা বলদ বহিতেছে অহর্নিশি।
আমি গুরুদত্ত বীজ বুনিয়ে, শস্য পাব রাশি রাশি॥
প্রসাদ বলে চাষে বাসে, মিছে মন অভিলাষী।
আমার মনের বাসনা, তারার ও রাঙা চরণে মিশি॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:একবার ডাক রে কালী তারা বোলে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:এবার আমি বুঝিব হরে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑