• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি কি এমতি রব – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমি কি এমতি রব – লিরিক্স – রামপ্রসাদ সেন

জংলা – একতালা।

আমি কি এমতি রব (মা তারা)।
আমার কি হবে গো দীন-দয়াময়ী॥
আমি ক্রিয়াহীন, ভজন-বিহীন দীন-হীন অসম্ভব।
আমার অসম্ভব আশা পুরাবে কি তুমি,
আমি কি ও পদ পাব (মা তারা)॥
সুপুত্র কুপুত্র যে হই সে হই, চরণে বিদিত সব।
কুপুত্র হইলে, জননী কি ফেলে, এ কথা কাহারে কব॥
(মা তারা)
প্রসাদ কহিছে তারা ছাড়া,
নাম কি আছে যে আর তা লব।
তুমি তরাইতে পার তেঁই সে তারিণী,
নামটী রেখেছেন ভব (মা তারা)॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী জঙলা। তাল খএরা।

আমি কি এমতি রব, (মা তারা)
আমার কি হবে গো দীন-দয়াময়ী॥
আমি ক্রিয়াহীন, ভজনবিহীন, দীন হীন,
অসম্ভব আমার অসম্ভব আশা পুরাবে কি তুমি,
আমি কি ও পদ পাব মা তারা॥
সুপুত্র কুপুত্র যে হই সে হই চরণে বিদিত সব,
কুপুত্র হইলে, জননী কি ফেলে, একথা কাহারে কব মা তারা।
প্রসাদ কহিছে, তারা ছাড়া নাম কি আছে আর তা লব।
তুমি তরাইতে পার তেঁই সে তারিণী,
নামটী রেখেছেন ভব (মা তারা)

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:আয় দেখি মন তুমি আমি দুজনে বিরলেতে বসি রে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আয় মন বেড়াতে যাবি – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑