• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আয় দেখি মন তুমি আমি দুজনে বিরলেতে বসি রে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আয় দেখি মন তুমি আমি দুজনে বিরলেতে বসি রে – লিরিক্স – রামপ্রসাদ সেন

সোহিনী-বাহার – একতালা।

আয় দেখি মন তুমি আমি দুজনে বিরলেতে বসি রে।
যুক্তি করি মনে প্রাণে, পিঞ্জর গড়ব গুরুর চরণে॥
পদে লুকাইব সুধা খাব যমের বাপের কি ধার ধারি রে।
মন বলে করিবে চুরি ইহার সন্ধান বুঝিনে রে॥
গুরু দিয়েছেন যে ধন অভয়চরণ কেমনে খরচ করি রে
শ্রীরামপ্রসাদের আশা কাঁটা কেটে খোলাসা করি রে।
মধুপুরী যাব মধু খাব শ্রীগুরুর নাম হৃদে ধ’রে॥

পাঠান্তর / পাঠভেদ:

সোহিনী-বাহার

এস দেখি মন তুমি আমি বিরলেতে বসি রে।
যুক্তি করি মনে প্রাণে, পিঞ্জর গড়ব গুরু-চরণে রে॥
পদে লুকায়ে সুধা খাব যমের বাপের কি ধার ধারি রে।
মন বলে করিবে চুরি ইহার সন্ধান বুঝিনে রে॥
গুরু দিয়েছেন যে ধন, অভয়-চরণ কেমনে খরচ করি রে।
শ্রীরামপ্রসাদের আশা, কাঁটা কেটে খোলাসা করি রে।
মধুপুরী যাব, মধু খাব শ্রীগুরুর নাম হৃদে ধরি রে॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কালী কালী বল রসনা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আমি কি এমতি রব – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑