গান – কাঁচের চুড়ির ছটা ছেঁয়া বাজীর ছলনা
কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুর – সুধীন দাশগুপ্ত
শিল্পী – গীতা দত্ত
ছবি – ডাক হরকরা, ১৯৫৮
কাঁচের চুড়ির ছটা ছেঁয়া বাজীর ছলনা
আগুনেতে ছটা নাকি ছটায় আগুন বল না!
ছটায় কি ফুল ফোটে
পরাণ পিদিম জ্বলে কি ওঠে
মনের পাখা গজাইলে হায় কাচের ছটায় ভুলো না!
চুড়িতে হায় নাইকো ছটা–ছটা আছে আগুনে
আগুন আমার নাচে দেখো চুড়িতে নয় নয়নে
সেই আগুনে ঝাঁপ দাও
মনের পাখা পুড়িয়ে নাও–
চুড়ি ?
চুড়ি পরে চুড়ি ভেঙে খেলি আমি খেলনা।।
Leave a Reply