গান – মনরে আমার, হায় শুনলি না বারণ
কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুর – সুধীন দাশগুপ্ত
শিল্পী – মান্না দে
ছবি – ডাকহরকরা, ১৯৫৮
মনরে আমার, হায় শুনলি না বারণ,—-
সোনার হরিণ ধরতে গেলি, ঘরে হল সীতা হরণ।
রসের সুতোয় ফাঁদ পাতিলি, নিজেই নিজে ধরা দিলি।
ও তুই জীবন-সুতোয় বুনলি যে ফাঁদ, সেই ফাঁদেতেই হল মরণ।।
অনেক হিসেব কোরে রে মন পেতেছিলি ফাঁদ,
ভেবেছিলি আকাশ থেকে আসবে নেমে চাঁদ।
মেঘের মাঝে চাঁদ হারালি, আপন ফাঁদে তুই জড়ালি,
এখন ফাঁদ কেটে হ’ প্রজাপতি, নইলে তো আর নাই বাঁচন।।
Leave a Reply