গান – এই মাল নিয়ে চিরকাল যত গোলমাল
কথা – মুকুল দত্ত
সুর – হেমন্ত মুখোপাধ্যায়
ছবি – অদ্বিতীয়া
শিল্পী – মান্না দে
এই মাল নিয়ে চিরকাল যত গোলমাল
হিসেব নিকেশ করে কি হবে
গোঁজামিলই চলবে দাদা দাও না সামাল।।
আত্মপর ভেদ রাখিনি মা, সবই নিজের মনে করি
কামিনী কাঞ্চনে লোভ নেই মা
(তবে) অসময়ে সামলে মরি
আমার মত হাফ গেরস্ত
পরের বোঝা বয়ে মরে চিরকাল।।
ইহকালের ভাবনা যতো
শুঁড়ির হাতে ছেড়ে দিয়েছি মা,
পরকালের ভাবনা আমায় ভাবছে
ওপরওয়ালা আমি বেশ আছি
জীবনের এই কলকেটাতে, সুখ টান দিয়ে নিই মা
তুমি সামলাও এই মাল নিয়ে–
Leave a Reply