গান – হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেড়িয়ে গেলাম
কথা – মুকুল দত্ত
সুর ও শিল্পী – হেমন্ত মুখোপাধ্যায়
হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেড়িয়ে গেলাম–
এ চলার মানে তবু বোঝা গেল না,
আমি হারিয়ে গেলাম।
ঘূর্ণি হাওয়ার মতো যত ঝরা পাতা নিয়ে ঘুরে মরে মন,
যার পথ চেয়ে বসে আছি চলে গেছে সে যে কখন–
এত কাছে পেয়ে তাকে চেনা গেল না।
সরে গেছে কত পথ বয়ে গেছে কতটা সময়–
কি হবে তা জেনে নিয়ে সব দিয়ে তার বিনিময়।
যদি এসে কোনোদিন খোঁজে কেউ ডাক দিয়ে দিয়ে
বোলো, হিসাব মিলিয়ে গেছে গরমিল দিয়ে–
কত কিছু পেয়ে কিছু পাওয়া হলো না।
Leave a Reply