গান – কেন গেল পরবাসে বল বঁধুয়া
কথা – মুকুল দত্ত
সুর – হেমন্ত মুখোপাধ্যায়
ছবি – মণিহার
শিল্পী – লতা মঙ্গেশকর
কেন গেল পরবাসে বল বঁধুয়া—
গরজে বরষে মানে না যে তরসে হিয়া?
মিছে এই ফুলসাজ, ভুল সবই ভুল;
দেব না তো কবরীতে মালতী বকুল।
কী হবে কলস ভরে গিয়ে যমুনায়?
বলে দে, বলে দে সখী ওরে যেন আসে না।
কার অভিসার বলো কার পথ চায়–
কূল ভেঙ্গে বারে বারে কার পানে যায়,
জানি বাঁশি বাজবেই, মন বোঝে না।।
Leave a Reply