গান – ওরে মন পাখি কেন ডাকাডাকি
কথা – মুকুল দত্ত
সুর – হেমন্ত মুখোপাধ্যায়
ছবি – অনিন্দিতা
শিল্পী – লতা মঙ্গেশকর
ওরে মন পাখি, কেন ডাকাডাকি, তুই থাক্ না রে গোপনে।
তোর উড়তে আছে মানা রে বন্ধু এই খোলা আশমানে।
উড়তে মানা আকাশে তোর বসতে মানা ডালে,
বাসা বাঁধিতেও মানা কি আছে কপালে—
বলি ঝড়ে হারাতে তো মানা নাই?
চক্ষের জল ফেলতে মানা, সুখের কথা ভাবতে মানা,
মরিতে তো মানা নাই?
ভাসতে মানা অকূলে তোর, ডুবতে মানা জলে,
কূল ভাঙিতেও মানা কি আছে কপালে–
বলি স্রোতে হারাতে তো মানা নাই?
Leave a Reply