কোন লজ্জায় ফুল সুন্দর হলো – লিরিক্স – সৈয়দ শামসুল হক
কোন লজ্জায় ফুল সুন্দর হলো
আমি শুধাই তারে-
ভালোবাসার গল্প আমায় বলো ॥
আধো ফোটা ভীরু কলি, শোনো গো বলি
ছিলাম একাকী আমি তোমার বনে
মরমের পথ ধরে বন্ধু তুমি
ভালোবাসা নিয়ে এলে আমার মনে
বুঝি না তো কী হতে যে কী হয়ে গেল ॥
এল বুঝি প্রিয়তম অতিথি হয়ে
শরমের রঙে রাঙা মধুর ক্ষণে
কী দিয়ে বরণ আমি করব তারে
তৃষ্ণা আমার চোখে, লজ্জা মনে
ভাবিনি তো আগে আমি— লেখা এ ছিল ॥
কথা : সৈয়দ শামসুল হক,
সুর : আলী হোসেন,
কণ্ঠ : সাবিনা ইয়াসমীন,
অভিনয় : কবিতা,
চিত্রপরিচালক : কামাল আহমেদ
অধিকার (২১ আগস্ট ১৯৭০)
Leave a Reply