কারে বলে ভালোবাসা কারে বলে প্রেম
মিলনে বিরহে আমি জানলেম ।
লোকে বলে ভালোবাসা আমি বলি ভাঙ্গা বাসা
তাকে হারালেম, সবই হারালেম ।।
সেদিন আমার কাছে এসেছিলো সে
সেদিন আমায় ভালোবেসেছিলো সে
আমিও সেদিন তাকে ভালোবাসলেম ।।
আমার আপন হয়ে নাই সে তো নাই
জানি না আবার কাছে পাই কি না পাই
তবুও আবার তাকে মালা পরালেম ।।
*
গান – কারে বলে ভালবাসা কারে বলে প্রেম
লিরিক্স – সৈয়দ শামসুল হক
কণ্ঠশিল্পী: এন্ড্রু কিশোর
সুরকার: আলম খান
ছায়াছবি: মান সম্মান
Leave a Reply