এই যে আকাশ এই যে বাতাস – লিরিক্স – সৈয়দ শামসুল হক
এই যে আকাশ এই যে বাতাস
‘বউ কথা কও’ সুরে যেন ভেসে যায়
বেলা বয়ে যায় মধুমতী গাঁয়
ওরে মন ছুটে চল চেনা ঠিকানায় ॥
অচিন হাওয়া সবুজ বনে
নূপুর বাজায় আপন মনে
চেনা লাগে রে তারে ভালো লাগে রে
সে যে নূপুর বাজায়, বলে—‘আয় ফিরে আয় ॥’
বন্ধু রে, তোমার লাগি হইলাম দেশান্তর
আমি পরকে করলাম আপন
আমার আপন হইলো পর, বন্ধু রে…
লাগল চাকায় চলার নেশা
পাই না খুঁজে পথের দিশা
ঘুরে চলে রে সে দূরে চলে রে
ওরে ভালোবাসায় সে যে কাঁদায়-হাসায় ॥
(এ কী জ্বালা দিলা রে,
এই যে আকাশ…ছুটে চলে চেনা ঠিকানায় ॥ )
কথা : সৈয়দ শামসুল হক,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : কাজী আনোয়ার হোসেন, আবদুল আলীম,
অভিনয় : সুভাষ দত্ত ও সহশিল্পী,
চিত্রপরিচালক : সুভাষ দত্ত
সুতরাং (২২ এপ্রিল ১৯৬৪)
Leave a Reply