চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা,
তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে
তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে,
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই তুলনা ।।
ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা
অলির সাথে আমি দেব না তোমার তুলনা,
তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে
তুমি অলি হতে যদি দূরেই উড়ে যেতে,
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই তুলনা ।।
কবির সাথে আমি দেব না তোমার তুলনা
ছবির সাথে আমি দেবো না তোমার তুলনা,
তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে
তুমি ছবি হতে যদি তবেই মুছে যেতে,
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই তুলনা ।।
*
গান – চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা
লিরিক্স – সৈয়দ শামসুল হক
কণ্ঠশিল্পী: রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
সুরকার: আলম খান
ছায়াছবি: আশীর্বাদ
Leave a Reply