• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শেষ হলো না পত্র লেখা – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » শেষ হলো না পত্র লেখা – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
শেষ হলো না পত্র লেখা
ফুরিয়ে গেছে শুধু ভাষার দাবি
প্রেম কেন যে আঁচলে আমার
রেখেছিল তার ভুলের চাবি ।।

জীবন আমার যখন যেমন
তেমন হয়েই যদি কেটে যেতো
পথ চাওয়ার গোধূলি না হয়
দু’চোখ আমার শুধু শ্রাবণ হতো
পালঙ্কে মোর বাসর ঘরের ফুলে আছে
হারিয়ে গেছে তার সুরভী ।।

নূপুর আমার সুরের বাদল
বেড়ি হলো কেন আমার পায়ে
প্রেমের আতশ শীতল বলে
বসে ছিলাম কেন তোমার ছায়ে
প্রেমের রাতের পরিমলে বেঁধে বীণা
গাইতে হলো গান পূরবী ।।

*

গান – শেষ হলো না পত্র লেখা
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: ফেরদৌসী রহমান
সুরকার: রাজা হোসেন খান
Category: বাংলা লিরিক্সTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:রাগ করবার আরো যে কতো সময় আছে যে পড়ে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:যেওনা যেওনা যেওনা মা – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑