• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাগ করবার আরো যে কতো সময় আছে যে পড়ে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » রাগ করবার আরো যে কতো সময় আছে যে পড়ে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
রাগ করবার আরো যে কতো
সময় আছে যে পড়ে
অনেক আশার এইটুকু ক্ষণ
খুশিতে দাও না গো ভরে ।।

চেয়ে দেখো ঐ রঙ লেগেছে
মৌসুমী ফুলে ফুলে ফুলে
নীল আকাশে মেঘের মেলা
কি কথা যায় বলে
কে জানে এমন দিন
আসবে কিনা ফিরে ।।

যদি তুমি ভাবো রাগ করলেই
তোমাকে দেখায় খুব ভালো
আসলে তা নয় দেখতে লাগে
হুতুম পেঁচার মতো কালো ।

এই তো বেশ হাসলে পরে
মধুর মধুর লাগে
ঝিলমিলিয়ে ঝিলের জলে
কাঁপন যেন জাগে
ক্ষতি কি হেসে খেলে
যাক না বেলা বয়ে এমনি করে ।।

*

গান – রাগ করবার আরো যে কতো সময় আছে যে পড়ে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: আব্দুল জব্বার
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: এতটুকু আশা
Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:মাগো তুমি একবার খোকা বলে ডাকো – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:শেষ হলো না পত্র লেখা – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑