সাতটি রঙের মাঝে আমি – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই
জানি না তো কেমন করে কী দিয়ে সাজাই ॥
সাদা রঙের জামা সে তো ভালো নয়
হলুদ না হয় নীলে কেমন জানি হয়
লাল টুকটুক মানায় যদি দিতে পারি তাই ॥
চুল বাঁধিলে পরে সবুজ ফিতে দিয়ে
কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে
ডাগর ডাগর চোখে যদি বলত, কী আর চাই ॥
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : আঞ্জুমান আরা বেগম,
অভিনয় : শর্মিলী আহমেদ,
চিত্রপরিচালক : সুভাষ দত্ত
আবির্ভাব (১২ এপ্রিল ১৯৬৮)
Leave a Reply