সুখের দিনেও আমি তোমার দুখের দিনেও আমি
আমি জীবন সঙ্গিনী তোমার সহধর্মিণী ।।
তোমার মতো স্বামী পেয়ে আমি কত গরবিনী
তোমার আদরে সোহাগে হয়েছি সোহাগিনী
সুখের দিনেও আমি……. ।।
এত ভালোবাসে তুমি আমায় করেছো ঋণী
এ ঋণ শোধ করে যাবো হয়ে মরণ সঙ্গিনী
সুখের দিনেও আমি……. ।।
*
গান – সুখের দিনেও আমি তোমার দুখের দিনেও আমি
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: রুনা লায়লা
সুরকার: আলাউদ্দীন আলী
ছায়াছবি: সহধর্মিণী
Leave a Reply